দর্শকেরা আমার কষ্টের প্রতিদান দিয়েছেন : শাকিব খান
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৬
সাম্প্রতিক কালে প্রযোজক শাকিবকে নিয়ে নানামুখী মুখরোচক কথা থাকলেও ছবির ব্যবসায়িক দিক দিয়ে ‘হিরো :দ্য সুপার স্টার’ সফল হিসেবে বাণিজ্য করেছে তা বলাই বাহুল্য। আর এই সাফল্যের পথ ধরেই এবারে একটানা দুটি ছবির কাজে হাত দিয়েছেন তিনি। শাকিব বলেন, ‘দর্শকেরা আমার কষ্টের প্রতিদান দিয়েছেন। একটা পর্যায়ে তো আমার ডিরেক্টর খোকন ভাই-ই তো হতাশ হয়ে পড়েছিলেন যে তিনি ছবিটি আদৌ ঈদে রিলিজ দিতে পারবেন কি না। কিন্তু সব বাধা পেরিয়ে খুব সফলভাবেই পার করেছি সময়। আমি এই ইন্ডাস্ট্রির ছেলে। তাই অযথা শৌখিনতা করতে আমি আসিনি। অবাস্তব বাজেটের ছবি করে টাকা নষ্ট করারও সময় আমার নেই। আমি ব্যবসায়িকভাবে ভালো একটি কাজ করতে চেয়েছি। এবং সেটি ব্যবসা গড়েছে। তাই নতুন দুটি ছবির কাজে হাত দিয়েছি। এর একটি যৌথ প্রযোজনার। এবং আমার যৌথ প্রযোজনার ছবি দুই দেশের সম্মান রেখেই তৈরি করা হবে।’