কুহক জাল
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২১:০৭
থিয়েটারের ৪৫তম প্রযোজনা ‘কুহকজাল’-এর উদ্বোধনী মঞ্চায়ন হবে আগামী শনিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে। মাসুম রেজার লেখা নাটকটি নির্দেশনা দিচ্ছেন ত্রপা মজুমদার। থিয়েটারের নিয়মিত শিল্পীরা নাটকটিতে অভিনয় করছেন। এদের মধ্যে রয়েছেন ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, তোফা হোসেন, শেকানুল ইসলাম শাহী, তানজুম আরা পল্লী, তামান্না ইসলাম, তানভীর আহমেদ, সামিয়া মহসীন, পরেশ আচার্য, নাজমুন নাহার, কল্যাণ চৌধুরী, কাওসার রাজীব, রাশেদ শাওন প্রমুখ।