ঈদের ৩য় দিন আঞ্চলিক বিতর্ক ‘তৃণমূল পেশাজীবী সংবর্ধনা’

সৈয়দ আশিকের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিকল্পনায় এবার ঈদে বাংলাদেশ টেলিভিশনে আসছে দম ফাটানো হাসির এবং তথ্যমূলক অনুষ্ঠান ‘তৃণমূল পেশাজীবী সংবর্ধনা’। আঞ্চলিক ভাষায় এবং বিশেষ ধারায় নির্মিত এই ধরনের মজার বিতর্ক সৈয়দ আশিক প্রথম টেলিভিশন এর পর্দায় প্রথম নিয়ে আসেন বছর দুই এক আগে ‘বাংলায় আমরাই সেরা’ নামে অনুষ্ঠানের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে বরিশাল,নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, পুরান ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের বক্তারা ছিল যারা আঞ্চলিক ভাষায় বক্তব্যে হাসির জোয়ার আনে।

বিশেষ আকর্ষণ ছিলো কলকাতার দাদা। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগের মাধ্যমে এবং  ইউটিউব ঝড় তুলে এবং দর্শক বিনোদনের নতুন একটি উৎস খুঁজে পায়। তারই ধারাবাহিকতায় সৈয়দ আশিক একের পর এক নির্মাণ করেন গুণীজন সংবর্ধনা এবং ভ্রাম্যমাণ পেশাজীবী সংবর্ধনা যার সবগুলো দর্শক রা দারুণভাবে গ্রহণ করেছে। এবার নির্মিত হচ্ছে তৃণমূল পেশাজীবী সংবর্ধনা যেখানে চরিত্র হিসেবে থাকছে যশোরের ছাগল খামারি রকিবুল হাসান নোয়াখালীর বই বিক্রেতা মনিরুজ্জামান মুন্না বরিশালের নাপিত মো. আল আমিন ময়মনসিংহের রাধুনি ইশরাত জাহান তন্বী, চট্টগ্রামের যাত্রাশিল্পী তমা চৌধুরী, বরিশালের দালাল আব্দুল্লাহ আল মামুন ভোলার ঘটক তাওহীদ মুন্সি, চাপাই নবাব গঞ্জের মাইক ব্যাটারি বদিউজ্জামাল মিলন নোয়াখালীর লজিং মাস্টার এসএম ইউনুস এবং সিলেটের মোড়ল খায়ের উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জসিম এবং নাসিম।

আরও পড়ুন: সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ৫ টাকায় ঈদের পোশাক

অনুষ্ঠানে সবাই সবার পেশার গুরুত্ব এবং অবদান সেরা দাবি করে আঞ্চলিক ভাষায় পেশা ভিত্তিক বক্তব্য তুলে ধরেন। পাশাপাশি অন্যান্য ব্যক্তি ও পেশার সমালোচনা করে অনুষ্ঠানকে প্রানবন্ত করেন। অনুষ্ঠানে বিজয়ীদের দেশে বাইরে ঘুরতে নিয়ে যাবার বিষয়ে থাকছে বিশেষ নাটকীয় তা।

অনুষ্ঠান সম্পর্কে জনপ্রিয় উপস্থাপক সৈয়দ আশিক বলেন, এই ধারাটি দর্শক প্রচণ্ড আগ্রহের সাথে গ্রহণ করেছে। তাছাড়া এখানে আঞ্চলিক ভাষায় মজার সাথে সাথে থাকছে গঠনমূলক এবং শিক্ষামূলক তথ্য পরিবেশন। ইদানীং বিনোদনের নামে আমরা এমন অনেক ভাড়ামি করি যেখানে হাসি নেই এমনকি কোন শিক্ষামূলক তথ্য কিংবা ইতিহাস নেই। কিন্তু আমারা এসব বিষয়ে ভিন্ন মাত্রায় বিশেষ কিছু যোগ করু তাই শিক্ষার্থীদের কাছে এটি বিনোদনের পাশাপাশি  জ্ঞানের উৎসাহ যোগায়। অনুষ্ঠান টি ঈদের ৩য় দিন বিকাল ৫ টায় বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে দেখানো হবে।

ইত্তেফাক/বিএএফ