সপ্তাহের সেরা চাকরি

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পদের নাম :প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদ সংখ্যা :০৪ বেতন স্কেল :২৫,৭৫০-৩৩,৭৫০/- বয়স :সর্বনিম্ন ৩৯ বছর। যোগ্যতা :কৃষি বিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকা চলবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে ৬টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। অথবা কৃষি বিজ্ঞানে প্রথম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি কিংবা বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর অনার্সসহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। সাথে গবেষণা বা শিক্ষকতায় ১৫ বছরের অভিজ্ঞতা ও স্বীকৃত জার্নালে ৬টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ডিগ্রিতে অভিজ্ঞতা শিথিলযোগ্য। আবেদনের শেষ তারিখ :৩১ আগস্ট, ২০১৪। আবেদনের ঠিকানা :সদস্য-পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ফার্মগেট, ঢাকা। উত্স :দ্য ডেইলি স্টার, ১৩ আগস্ট, ২০১৪।