বন্দরনগরী থেকে টেলিভিশন সমপ্রচার চাই

বন্দরনগরীর একমাত্র টেলিভিশন প্রচার মাধ্যমটির প্রতি সরকার এত উদাসীন কেন? বন্দরনগরী থেকে সমপ্রচার সীমাবদ্ধতা কাটিয়ে চ্যানেল হিসাবে সারাদেশে সমপ্রচারে অসুবিধা কিসের? বৈচিত্র্য আনতে চট্টগ্রাম (বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম) থেকে সমপ্রচারের বিকল্প নেই। এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। অনিকুল ইসলাম সাজু, দেওয়ানবাড়ী, গ্রাম :গুড়িয়াদাহ, ডাকঘর :কুইশ্যামারিহাট, জেলা :লালমনিরহাট