বরিশাল বোর্ডে মেয়েরা এগিয়ে

এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২২৫ জন। বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ২৭৩টি কলেজের ৫৪ হাজার ৯১৫ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৯ হাজার ৪০২ জন। এর মধ্যে ১৯ হাজার ৭০৯ জন মেয়ে এবং ১৯ হাজার ৬৯৩ জন ছেলে। অকৃতকার্য হয়েছে ১৫ হাজার ৫১৩ জন। পাসের হার ৭১ দশমিক ৭৫ ভাগ। জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২২৫ জন পরীক্ষার্থীর মধ্যে মেয়ে ১ হাজার ২০১ জন এবং ছেলে ১ হাজার ২৪ জন। এ বোর্ডে প্রথম স্থানে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ, দ্বিতীয় স্থানে বরিশাল অমৃত লাল দে কলেজ এবং তৃতীয় স্থানে রয়েছে সরকারি মহিলা কলেজ। ২টি কলেজের কেউ পাস করেনি। পটুয়াখালীর দশমিনার গুলি আউলিয়াপুর মডেল মাধ্যমিক স্কুল এন্ড কলেজ থেকে ১৮ জন এবং পিরোজপুরের নেছারাবাদের দইহারী মহাবিদ্যালয় থেকে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি।