বরিশাল ক্যাডেট কলেজ এবারও বোর্ড সেরা
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৪, ২৩:০০
বরিশাল শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অধিকার করেছে জেলার বাবুগঞ্জস্থ বরিশাল ক্যাডেট কলেজ। এ বছর ৪৯ জন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৯ জনই জিপিএ ৫ পেয়েছে। পাসের হার শতভাগ। এ অসাধারণ ফলাফলের জন্য বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল বাতেন বলেন, শিক্ষকমন্ডলী ও অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় এ সাফল্য। অপরদিকে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ বরিশাল বোর্ডের সেরা ২০ টি কলেজের মধ্যে ৮ম স্থান অধিকার করেছে। বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান বলেন, বরিশাল ক্যাডেট কলেজের নিয়ম শৃংখলা অনুসরণ করার কারণেই আমাদের সাফল্য।