বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে

নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড়ো করে যদি যারা তাঁর পুত্রসম বিশ্বাসভাজন জাতির জনক যিনি অতর্কিতে তাঁরেই নিধন। নিধন সবংশে হলে সেই পাপ আরো গুরুতরো। সারা দেশ ভাগী হয় পিতৃঘাতী সে ঘোর পাপের যদি দেয় সাধুবাদ, যদি করে অপরাধ ক্ষমা। কর্মফল দিনে দিনে বর্ষে বর্ষে হয় এর জমা একদা বর্ষণ হয় বজ্ররূপে সে অভিশাপের। রক্ত ডেকে আনে রক্ত, হানাহানি হয়ে যায় রীত। পাশবিক শক্তি দিয়ে রোধ করা মিথ্যা মরীচিকা। পাপ দিয়ে শুরু যার নিজেই সে নিত্য বিভীষিকা। ছিন্নমস্তা দেবী যেন পান করে আপন শোণিত। বাংলাদেশ! বাংলাদেশ! থেকো নাকো নীরব দর্শক ধিক্কারে মুখর হও। হাত ধুয়ে এড়াও নরক। [১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের অব্যবহিত পরে এই কবিতাটি রচিত ]