ছোটপর্দায় জাতীয় শোক দিবসের নানা আয়োজন

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে এদিন সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ পর্ব। রাত ১টায় এবং সকাল ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ পর্ব গ্রামীণফোন ‘তৃতীয় মাত্রা’। উপস্থাপনা ফরিদুর রেজা সাগর ও পরিচালনা জিল্লুর রহমান। সকাল ১১টা ০৫ মিনিটে রয়েছে নিজস্ব কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও গান নিয়ে অনুষ্ঠান বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা। প্রযোজনা করেছেন আমীরুল ইসলাম। বেলা ১টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান বঙ্গবন্ধুর গান। ২টা ৩০ মিনিটে দেখানো হবে চাকা সুপার হোয়াইট নিবেদিত টেলিফিল্ম ‘কাণ্ডারী’। রচনা রাজিবুল ইসলাম রাজিব ও পরিচালনা করেছেন মৃত্তিকা গুণ। অভিনয়ে তারিক আনাম খানসহ অনেকে। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ফিজ-আপ চ্যানেল আই সেরাকণ্ঠ’র বিশেষ পর্ব। পরিচালনা করেছেন ইজাজ খান স্বপন। ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র বঙ্গবন্ধু ও বাংলাদেশ। পরিকল্পনা ও পরিচালনায় বাহার উদ্দিন খেলন। ১১টা ৩০ মিনিটে রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘ফিরে দেখি ১৫ই আগস্ট’। পরিচালনা করেছেন রাজু আলীম।