ক্যাপসন নিউজ
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৪, ২০:৪৫
বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক বিশেষ সম্মাননা লাভ করেছে এশিয়ান টেক্সটাইল মিলস্ লিঃ। সম্প্রতি মন্ত্রীর অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন-উর-রশীদের হাতে বিশেষ সম্মানাপত্র তুলে দেন বস্ত্র ও পাট মন্ত্রী মো. ইমাজউদ্দীন প্রামানিক এমপি। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, এশিয়ান গ্রুপের পরিচালক মো. সাজ্জাদ হোসেন রশীদ, মিনার রশীদ (তুষার) ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
০০০০
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড কনফেডারেশন অব বিজনেস পারটেক্স স্টার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্টার পার্টিকেল বোর্ড মিলস লিমিটেডকে চলতি বছরের আন্তর্জাতিক বিজ অ্যাওয়ার্ড প্রদান করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াই সিটির হনুলুলুতে এক অনুষ্ঠানে পারটেক্স স্টার গ্রুপের সিইও মো. কামরুজ্জামানের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়
০০০০০
কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেট কোম্পানি আনোয়ার ল্যান্ডমার্ক সম্প্রতি গ্লোবাল ব্র্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অর্জন করেছে। আবাসিক ও বাণ্যিজিক ভবন নির্মাণের স্বীকৃতি স্বরূপ দ্যা ওয়ার্ল্ড কনগ্রেস এ অ্যাওয়ার্ড দেয়