সোনার হরিণ রেলটিকেট
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৪, ২১:২২
ভৈরববাজার রেলস্টেশনে টিকেট পাওয়া দুষ্কর। গত দু বছর ধরে তাত্ক্ষণিক অথবা অগ্রিম টিকেট চাইলেও টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানানো হয়। শুধুমাত্র ঈদের সময়ই নয় স্বাভাবিক সময়ও টিকেট পাওয়া যায় না। ভৈরববাজার রেলস্টেশন থেকে ঢাকার নির্ধারিত টিকেট ৮০ টাকার স্থলে ১৫০ টাকা দিয়ে কালোবাজারির কাছ থেকে টিকেট কিনতে হয়। রেলভ্রমণ যাত্রীগণ নিরাপদ মনে করেন। কিন্তু যাত্রীসেবার বিন্দুমাত্র তোয়াক্কা করছে না এক শ্রেণির অসাধু রেল-কর্মচারী। বিষয়টির প্রতি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
হাসিনা বেগম,
ভৈরববাজার, ডালপট্টি,
কিশোরগঞ্জ