আজ ঋষি অরবিন্দের ১৪২তম জন্মদিন
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৪, ২১:৪৯
আজ ঋষি অরবিন্দের ১৪২তম জন্মদিন। শ্রীঅরবিন্দ সেন্টার, ঢাকা প্রতিবারের মত এবারও তাঁর জন্মজয়ন্তী রাজধানীর ১২, কে. এম দাস লেনে শ্রী শ্রী ভোলানন্দগিরি আশ্রমে উদযাপন করবে। ১৮৭২ সালের ১৫ আগস্ট শ্রীঅরবিন্দ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯০৫ সাল থেকে যোগ অনুশীলন শুরু এবং কয়েক বছরের মধ্যেই তিনি বিভিন্ন আধ্যাত্মিক উপলব্ধি অর্জন করেন। তিনি অনেক গ্রন্থ রচনা করেন। তার মধ্যে অন্যতম দিব্যজীবন, যোগসমন্বয়, গীতা নিবন্ধ, সাবিত্রী, লেটারস অন যোগ, বেদ রহস্য, মানবচক্র ইত্যাদি। -প্রেস বিজ্ঞপ্তি