মার্কিন কংগ্রেসে ভাষণ দিচ্ছেন না মোদী

আগামী মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাত করবেন। তবে সফরে মার্কিন কংগ্রেসে মোদী ভাষণ দিতে পারেন বলে যে খবর বেরিয়েছিল সেটি বাস্তবে হচ্ছে না। তিনি কংগ্রেসে ভাষণ দিচ্ছেন না। দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভি গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। কংগ্রেসের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার জন বোয়েনার এক চিঠিতে গত ৩০ জুলাই এক চিঠিতে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়েছেন। এর আগে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি এবং প্রধানমন্ত্রী মনমোহন সিং কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছিলেন।