সিরাজদিখানে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের চারা বিতরণ

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। সিরাজদিখান উপজেলা প্রশাসনের উদ্যোগে ও সিরাজদিখান বন বিভাগের সহায়তায় অনুষ্ঠানে ফলদ-বনজ ও ভেষজ জাতীয় ৬০ হাজার গাছের চারা সকল ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়। ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ উপস্থিত থেকে গাছের চারা বিতরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাশেম ও হেলেনা ইয়াসমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা নূর মহল আশরাফি, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, সিরাজদিখান উপজেলা বন কর্মকর্তা মোঃ সেলিম খান প্রমুখ।