নেত্রকোনায় যুদ্ধাপরাধ মামলায় গ্রেফতার ২
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৪, ২৩:০৩
নেত্রকোনায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আলোচিত মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তা হত্যার ঘটনায় যুদ্ধাপরাধ মামলার আসামি হিসাবে জেলা শহরের মোক্তারপাড়া এলাকার ওবায়দুল হক ওরফে তাহের ও আতাউর রহমান ওরফে ননীকে ডিবি ও সদর থানা পুলিশের একটি টিম গত মঙ্গলবার গ্রেফতার করেছে। পরে তাদেরকে ঢাকায় গত বুধবার যুদ্ধপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয় এবং সেখান থেকে তাদের বুধবারই ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। ওবায়দুর রহমান তাহেরকে নেত্রকোনার তার তেরি বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং আতাউর রহমান ননীকে মোক্তারপাড়াস্থ একটি বিদ্যালয় থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দু’জনই আলোচিত মুক্তিযোদ্ধা বদিউজ্জামান মুক্তা হত্যা মামলার আসামি। পুলিশ সূত্রে জানা গেছে, বদিউজ্জামান মুক্তার ভাতিজা আলী রেজা ওরফে কাঞ্চন বাদী হয়ে ২০১০ সালে আগস্ট মাসে ওবায়দুল হক ওরফে তাহের ও আতাউর রহমান ননীসহ ১২ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে নেত্রকোনা আদালতে মামলা দায়ের করেন।