গাইবান্ধায় স্বর্ণের দোকানে ডাকাতি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপের হাটে ‘নিউ অরুন জুয়েলার্স’ নামে একটি স্বর্ণকারের দোকানের শার্টার ভেঙ্গে সোনা এবং টাকা রাখার চার মণ ওজনের সিন্দুকটি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে কোন এক সময়ে এ ঘটনা ঘটে। সিন্দুকের মধ্যে কিছু নগদ টাকা, প্রায় ৩ ভরি সোনাসহ দুই লক্ষ টাকার মালামাল ছিল বলে দোকান মালিক মহাদেব কর্মকার জানান।