পৃথক ঘটনায় ১০ জনের মৃত্যু
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৪, ২৩:০৪
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে স্কুল ছাত্র ও কৃষকসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১০ জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
শৈলকুপায় বজ্রপাতে ছাত্র ও কৃষকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় লক্ষণদিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে টিটন বিশ্বাস (২২ ) নামে এক ছাত্র ও শফিক মোল্লা ( ৫০) নামে এক কৃষক মারা গেছেন। টিটন বিশ্বাস গাজীপুরে ইঞ্জিনিয়ারিং পড়েন। শফিক মোল্লা বৃষ্টির মধ্যে মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।
নোয়াখালীতে জমজ দুই বোনের মৃত্যু
নোয়াখালী শহরের সুধারাম থানার পাশে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় পুকুরের পানিতে ডুবে সাবা ও মুনিয়া (৫) নামে দুই জমজ বোন মারা গেছে। তারা পুলিশ সদস্য মো. জাকারিয়ার কন্যা।
পুঠিয়ায় ভ্যান চালক নিহত
রাজশাহীর পুঠিয়া খান ফিলিং স্টেশনের নিকট গতকাল বৃহস্পতিবার ভোরে ট্রাকের চাপায় নাফেল উদ্দীন সরকার (৫০) নামে এক ভ্যান চালক মারা গেছেন।
জয়পুরহাটে এক ব্যক্তি নিহত
জয়পুরহাটের কালাইয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে মোতালেব হোসেন (৩৮) নামে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আরো তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাচোলে একজনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গত বুধবার রাত ৮টায় বিদ্যুত্স্পৃষ্টে দসরত মাহাতো (৪৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। টেলিভিশন চালু করতে গিয়ে সর্ট সার্কিটে তিনি মারা যান। নিহত দসরত মাহাতো নাচোল সাব-রেজিস্ট্রি অফিসের মহরার।
বাঞ্ছারামপুরে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মায়ারামপুর কাপাসকান্দি গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুরে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাজেদা বেগম (১৫) নামে এক নারী মারা গেছেন।
মাগুরায় শাড়ী পেঁচিয়ে এক নারী নিহত
মাগুরার মহম্ম্দপুরের ঝামা গ্রামে গত বুধবার রাত ১০টায় ইঞ্জিনে শাড়ী পেঁচিয়ে জাহানারা খাতুন (৩৫) নামে এক নারী মারা গেছেন। জাহানারা খাতুন বাবার বাড়ি মাগুরার মহম্মদপুরের ঝামা গ্রামে আসার সময় ইঞ্জিনে শাড়ি জড়িয়ে ঘটনাস্থলে নিহত হন।
শিবগঞ্জে ছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বাঘদুর্গাপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে বাস ও অটোর সংঘর্ষে বিবেক দাস (১২) নামে এক ছাত্র মারা গেছে। সে শিবগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।