কুলখানি
প্রকাশ : ১৪ আগস্ট ২০১৪, ২৩:০৪
মাজেদা খাতুন
রাজধানীর মহাখালী নিবাসী মাজেদা খাতুনের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে মহাখালী টিবি গেইট জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। চিকিত্সাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে গত ৭ আগস্ট রাজধানীর এক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
ফরিদ উদ্দিন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি ডা. মাহাবুবুর রহমান লিটনের চাচা সমাজ সেবক ফরিদ উদ্দিনের কুলখানি অনুষ্ঠিত হবে আজ। এ উপলক্ষে মরহুমের নিজ গ্রামের বাড়ী ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় কাঁঠাল ইউনিয়নের শিংরাইল তালুকদার বাড়ি মাদ্রাসায় কোরআনখানি, মিলাদ, দোয়া মাহফিলসহ কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।