অসম প্রেম তো সমাজেরই অংশ : মৌসুমী

ইদানীংকালে ছোটপর্দায় সুপারস্টার নায়িকাদের সাথে তরুণ হিরোদের একটি নতুন রসায়ন তৈরি করে নতুন মাত্রা আনার চেষ্টা চলছে। মৌ, মৌসুমী, পপিসহ একাধিক তারকা এ ধরনের কাজে অংশ নিয়েছেন। তবে এবারে ছোটপর্দার কোনো কাজ নয়। একেবারে চলচ্চিত্রের জন্য এই অসম প্রেমের গল্পেই চমক লাগাতে চাইছেন পরিচালক ও ছবি কলাকুশলীবৃন্দ। নতুন এই চলচ্চিত্রের নাম ‘ভালোবাসবই তো’। আর এই ছবিতে কাজ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আমি সবসময়ই ব্যতিক্রমী কাজে এনজয় করি। কারণ এ ধরনের ঘটনা তো সমাজেরই অংশ। আমাদের আশপাশেই তো অহরহ এমন ঘটছে।’