আরেক সাফল্যের অপেক্ষায়!

খুব শিগগিরই নতুন ছবি নিয়ে আসছেন ফারাহ খান। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে 'হ্যাপি নিউ ইয়ার' নামের ছবিটিতে সেই সব মানুষদের গল্প তুলে ধরা হয়েছে যারা চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। ইতোমধ্যে ছবিটির ট্রেইলর প্রকাশ করা হয়েছে। ট্রেইলরে একটি তথ্য স্পষ্টভাবেই দেওয়া হয়েছে। আর তা হলো যদি তুমি তোমার লক্ষ্যকে সম্মান করো, তবে তুমি সেটা অবশ্যই অর্জন করবে। যার জন্য তোমার ইচ্ছাকে তোমার বিশ্বাসে রূপান্তরিত করতে হবে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা শাহরুখ খান বলেন,‘ভাগ্য এমন একটা কিছু যা যেকোন সময়ই পাল্টে যেতে পারে। আপনি বার বার চেষ্টা করেও যখন জিততে ব্যর্থ হবেন, কেবল তখনই আপনি পরাজিত হিসেবে গণ্য হবেন।’