গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ১৯:৫২
কোনো ধরনের যন্ত্রযানের সহায়তা না নিয়ে স্রেফ দাড় বেয়ে আটলান্টিক সাগর পাড়ি দেওয়া চাট্টিখানি কথা নয়। তার উপর এই অসাধ্য কাজটি যদি কেউ রেকর্ড সময়ে করে দেখান তাহলে তাকে বা তাদেরকে বাহবা দিতেই হয়। প্রায় সাড়ে ছয় বছর আগে এমনই এক অসাধ্য সাধন করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠিয়েছিলেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের ১৪ জন নাবিক। মাত্র ৩৩ দিন ৭ ঘণ্টা ৩০ মিনিট সময় নিয়ে আটলান্টিক পাড়ি দেওয়ার যে রেকর্ড এই দলটি করে সেটি এখন অবদি আটলান্টিকের যেকোনো একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়ার দ্রুততম সময়ের রেকর্ড। আর রেকর্ড স্থাপনের এই পর্যায়ে দলটি ২০০৭ সালের ১৫ ডিসেম্বর স্পেন থেকে যাত্রা শুরু করে ২০০৮ সালের ১৭ জানুয়ারি বার্বাডোজে পৌঁছায়।