জোকস

 ক্রেতা :তোমার দোকানে কি সবকিছু পাওয়া যায়? বিক্রেতা :জি স্যার, সব পাবেন! ক্রেতা :বিস্কুট আছে? বিক্রেতা :ওহহো, স্যরি স্যার, বিস্কুট একটু আগেই শেষ হয়ে গেছে। ক্রেতা :চাল আছে? বিক্রেতা :চাল স্যার এখনো এসে পৌঁছায়নি। আমি স্যার খুবই দুঃখিত। ক্রেতা :সাবান আছে? বিক্রেতা :স্যার, সাবান আজকে বিকেলে এলেই পাবেন, এখন নেই। ক্রেতা :তালা আছে? বিক্রেতা :জি জি স্যার! এটা আছে! ক্রেতা :গুড। দোকানে তালা লাগাও, আর বাড়ি গিয়ে ঘুমাও।  শিক্ষক :সঞ্জু। ধরো, একটা ছাতার নিচে ১০ জন দাঁড়িয়ে আছে, কজন ভিজবে? সঞ্জু :কেউই না। শিক্ষক :কীভাবে? সঞ্জু :স্যার, আপনি তো বলেননি, ‘ধরো, বৃষ্টি হচ্ছে।’  রতন আর রানা দুই বন্ধু গাড়িতে করে যাচ্ছিল। রতন পরপর দুবার লাল বাতি দেখেও গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে রাস্তা পেরিয়ে এল। রানা :করছিস কী? লাল বাতি দেখেও তুই গাড়ি থামাচ্ছিস না! রতন :আমি আমার বাবার কাছে এভাবে গাড়ি চালানো শিখেছি। চলতে চলতে কিছুক্ষণ পর সিগনালে সবুজ বাতি জ্বলতে দেখে রতন গাড়ি থামাল। রানা :কী হলো? এখন কেন গাড়ি থামাচ্ছিস? রতন :উল্টো দিক থেকে বাবা ছুটে আসতে পারেন!