বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাত্ বার্ষিকী পালন

গতকাল শুক্রবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, মসজিদ, মন্দিরে বিশেষ মোনাজাত, শোক র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। ফরিদপুর অম্বিকা ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন, সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে শোক র্যালিতে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর খান মেনুসহ মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের শিক্ষার্থী, আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেন। গাজীপুর র্যালিতে জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার মো. আব্দুল বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহসিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন মাস্টার, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইস্তেকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় সদরের এমপি একরামুল করিম চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. ইলিয়াস শরিফ, সিভিল সার্জন মো. দেলওয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিনসহ প্রমুখ। নোয়াখালী সদরের এমপি একরামুল করিম চৌধুরী জেলার ৩টি উপজেলায় ৬৫টি গরু জবাই করে দুই লক্ষাধিক গরীব, অসহায় ও দলীয় নেতাকর্মীদের ভোজের আয়োজন করেন। সাতক্ষীরা শোক র্যালিতে নেতৃত্ব দেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহু, জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর মেয়র এম এ জলিল। ঝালকাঠি জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ঝালকাঠি পৌর মেয়র, জেলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, স্বাচিপসহ বিভিন্ন সংগঠন। র্যালিতে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, সহ-সভাপতি শামসুল হক আক্কাস, সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র আফজাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আ. মান্নান রসুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আলম খান কামাল, সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, আওয়ামী লীগ নেতা তরুণ কর্মকার, প্যানেল মেয়র যুবলীগ নেতা রেজাউল করিম জাকির, ছাত্রলীগ সভাপতি হাদিসুর রহমান মিলনসহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ বি এম আজাদ, পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু, প্রেসক্লাব সভাপতি মো. সাহাবুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, হারুনুর অর রশীদ লাল, ছানালাল বকসী প্রমুখ। আওয়ামী লীগ কার্যালয়ে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাধারণ সম্পাদক জাফর আলী প্রমুখ। লালমনিরহাটে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধির অংশগ্রহণে একটি শোক র্যালি শহর প্রদক্ষিণ করে। বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জি. আবু সাঈদ দুলাল। নওগাঁ আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি। জেলা প্রশাসক মো. এনামুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খাঁন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খাঁন, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা ময়নুল হক মকুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চিত্তরঞ্জন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। ময়মনসিংহ ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন তুহিন, জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা মুজিবুর রহমান খান মিল্কী, এহতেশামুল আলম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। নেত্রকোনা আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজন প্রমুখ। এছাড়া যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং জেলা প্রশাসক ড. তরুন কান্তি শিকদারের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খানের নেতৃত্বে পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ সভাপতি মতিয়র রহমান খান ও সম্পাদক সাবেক এমপি আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগও কৃষক লীগের উদ্যোগে নেত্রকোনার মুক্তমঞ্চে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আ. গাফফার খান, পুলিশ সুপার মো. মনির হোসেন , জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ মুক্তিযোদ্ধা সংসদ, মহিলা আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। মাগুরা পুষ্পস্তবক অর্পণ করেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন শিকদার এমপি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এম এস আকবর এমপি, জেলা প্রশাসক মাহাবুবর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবীর, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম প্রমুখ। বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালিতে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হ্যাপী বড়াল ও বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী, পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফ নাজমুল হাসান প্রমুখ। মেহেরপুর আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক তাজুদ্দিন, সহকারী শিক্ষক রুহুল আমিন, তারিক হোসেন ও সুলতান উদ্দিন আহমেদ। নীলফামারী সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, আবুজার রহমান, হাফিজুর রশীদ মঞ্জু, মুশফিকুল ইসলাম মিন্টু, শাহিদ মাহমুদ, আমজাদ হোসেন প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, সদর উপজেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠান। জেলা প্রশাসক মোহাম্মদ জাঙ্গীর কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ, পুলিশ সুপার বশির আহমেদ পিপিএম, অধ্যক্ষ সুলতানা রাজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া সভায় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. হেলালউদ্দিন, সহ-সভাপতি আমানুল হক সেন্টু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা প্রমুখ। জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদু, জেলা পরিষদের প্রশাসক এসএম সোলায়মান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম, অ্যাডভোকেট মোমিন আহম্মেদ চৌধুরী। চাঁদপুর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। শোক র্যালি জেলা আওয়ামী লীগ সভাপতি চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য ড. শামছুল হক ভুঁইয়া, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের নেতৃত্বে বের হয়। দিনাজপুর র্যালিতে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। এ ছাড়াও সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, পুলিশ সুপার রুহুল আমীন। রাজবাড়ী জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা লীগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজবাড়ীর ১ ও ২ আসনের এমপি কাজী কেরামত আলী ও মো. জিল্লুল হাকীম, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন্নাহার চৌধুরী লাভলী, পুলিশ সুপার মো. রেজাউল হক পিপিএম, রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. ফকরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে। র্যালিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান এমপি, অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি, জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, পুলিশ সুপার কামরুল আমীন প্রমুখ। জামালপুর র্যালীতে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এমপি, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ সহকারী কমিশনার শেখ যুবায়ের আলমের পরিচালনায় ও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। বক্তব্য রাখেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার রব্বানী শাহানা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, পরিষদের প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন প্রমুখ। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফের নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক কুন্ডু গোপীদাস, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার, প্রক্টর মো. আইনুল হক, বিভিন্ন হলের প্রাধক্ষ্যগণ, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। যশোর যশোর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর সর্ববৃহত্ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির, পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি আলী রেজা রাজু, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, সাবেক এমপি খালেদুর রহমান টিটো ও খান টিপু সুলতান। যশোর ইন্সটিটিউট, মুক্তিযোদ্ধা সংসদ,সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণী পেশার মানুষ। এছাড়াও প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দরিদ্র ভোজের আয়োজন করা হয়। কাউখালী (পিরোজপুর) ইউএনও মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সম্পাদক ইসহাক আলী খান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, গৌতম দাস, উপজেলা যুবলীগ সভাপতি অলোক কর্মকার প্রমুখ। ভাণ্ডারিয়া (পিরোজপুর) ইউএনও কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, ওসি মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লিটন পেসকার ও শফিক মন্নান প্রমুখ। এদিকে আওয়ামী লীগে ও অঙ্গসংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। এছাড়াও ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এছাড়া ঝিনাইদহ, মৌলভীবাজার, বরগুনা, পটুয়াখালীর গলাচিপা, রাজশাহীর পুঠিয়া, কুমিল্লার মুরাদনগর, ময়মনসিংহের ধোবাউড়া, কুড়িগ্রামের নাগেশ্বরী, নাটোরের লালপুর, কুষ্টিয়ার খোকসা, গাজীপুরের কালিয়াকৈর, ফরিদপুরের আলফাডাঙ্গা, ভোলার চরফ্যাশন, কিশোরগঞ্জের তাড়াইল, সিলেটের ওসমানীনগর, ময়মনসিংহের গৌরীপুর, পাবনার ফরিদপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়।