শোক দিবসেও বিভক্ত সরাইল আওয়ামী লীগ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২১:০৬
জাতীয় শোক দিবস পালনেও বিভক্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগে। গতকাল শুক্রবারও তারা দুই ভাগে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের নেতৃত্বে আ’লীগের একাংশের নেতা-কর্মীরা সদর ইউনিয়ন পরিষদের সামনে মিলাদ মাহফিল,কাঙ্গালি ভোজসহ অন্যান্য কর্মসূচি পালন করেন। অপরদিকে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে কাঙ্গালি ভোজ ও মিলাদ মাহফিল করেছেন সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের স্ত্রী শিউলী আজাদের নেতৃত্বে আ’লীগ যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। আওয়ামী লীগের পৃথক দুইটি কর্মসূচীর কারণে পুলিশ ছিল অত্যন্ত সতর্ক অবস্থানে।