বঙ্গোপসাগরে গুলি করে জেলে হত্যা

বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার ভোরে মোহাম্মদ শাহজাহান (৩৫) নামে এক জেলেকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবক কক্সবাজার শহরতলির বড়ছড়া গ্রামের সিরাজুল হকের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত শাহজাহানের ভাই মোস্তাক আহমদ জানান, তার ভাই গত বুধবার রাতে এলাকার আরো তিন যুবকের সাথে স্থানীয় শমসুর ট্রলারে করে সাগরে মাছ ধরতে যায়। কিন্তু ওই যুবকরা বৃহস্পতিবার দুপুরে তার ভাইয়ের লাশ এনে তাকে ডাকাতরা গুলি করে হত্যা করেছে বলে জানায়।