বিস্ফোরণ ঘটতে পারে শ্রীলংকা ক্রিকেট দলে
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২১:৫৭
শ্রীলংকান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে দলের সিনিয়র কয়েকজন সদস্যের সম্পর্ক ভাল যাচ্ছে না বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগে শ্রীলংকা দলের ভেতর বিস্ফোরণ ঘটতে পারে। কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা এবং থিসারা পেরেরার মত দলের সিনিয়র খেলোয়াড়রা ধারাবাহিকভাবে অপদস্ত হওয়ায় তারা বিশ্বকাপের আগে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এরা সকলেই পূর্ণ সময়ের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন বলে আভাস পাওয়া গেছে। এ অবস্থা সম্পর্কে এসএলসি সভাপতিকে অবগত করা হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি। এ সকল সিনিয়র খেলোয়াড় যদি সত্যিই দল থেকে নিজেদের প্রত্যাহার করে নেন তাহলে বিশ্বকাপে শ্রীলংকা দলকে খুবই নাজুক অবস্থায় পড়তে হবে।—ওয়েবসাইট ও বাসস