বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
এএফসি মহিলা ফুটবল বাছাই
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৪, ২১:৫৭
আসন্ন এএফসি অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল বাছাই পর্বের জন্য দল গড়তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রাথমিকভাবে ৪২ জনকে মনোনিত করেছে। বাফুফে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এই খেলোয়াড়দের নিয়ে ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর বাফুফে ভবনে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট খেলোয়াড়দের আগামী সোমবার সকাল ১১টায় বাফুফে ভবনে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ প্রধান প্রশিক্ষক গোলাম রাব্বানী ছোটনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ছোটনের সাথে সহকারী কোচ হিসেবে আছেন মাহবুবুর রহমান লিটু। বাংলাদেশ দল অক্টোবরে ঢাকায় অনুষ্ঠেয় এ প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে ইরান, জর্ডান, আরব আমিরাত, ভারত, কাতারের সাথে খেলবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় বাংলাদেশের মেয়েরা প্রথম খেলায় জর্ডানের মোকাবেলা করবে। এই ম্যাচটির আগে একই মাঠে বেলা ১১টায় আরব আমিরাত ও ইরান এবং বিকাল তিনটায় ভারত ও কাতার মুখোমুখি হবে।
প্রাথমিক দল : সুরমা আক্তার, আয়শা সিদ্দিকা জয়া ও নূরজাহান আক্তার মিথিলা (নারায়ণগঞ্জ); খুশী চাকমা, আনাই মগিনী, নিংছামা মারমা, মনিকা চাকমা, সাথুইমা মারমা, সিবলিকা তালুকদার, নদী চাকমা (রাঙামাটি); তাসলিমা আক্তার, কল্পনা আক্তার, সানজিদা আক্তার, মারজিয়া আক্তার, মারিয়া মান্ডা ও শিউলী আজিম (ময়মনসিংহ); রুমা আক্তার, জোসনা, সুমা, কৃষ্ণা রাণী সরকার (টাংগাইল); রোকসানা আক্তার, মিসরাত জাহান মৌসুমী, ইসরাত জাহান রত্না, সিরাত জাহান স্বপ্না (রংপুর); রুনা মালী, শেফালী মালী, শর্মিলী বৈরাগী, বিপাশা মালী (নড়াইল;) লিপি আক্তার (নরসিংদী), বন্দনা বিশ্বাস (খুলনা), স্বপ্না আক্তার, নার্গিছ খাতুন ও ইলামনি আক্তার (রাজশাহী); হাবিবা ইয়াছমিন কুইন (নীলফামারী), মাসুরা খাতুন, শারমিন ও রাজিয়া পারভিন (সাতক্ষীরা); নিলুফার ইয়াসমীন নিলা ও শিরিনা খাতুন (কুষ্টিয়া); অনন্যা, খাদিজা আক্তার সিমা ও মিশু (যশোর)।