হত দরিদ্র মা ও শিশুদের সুরক্ষার জন্য স্থানীয় মন্ত্রণালয়ের ‘যত্ন’ প্রকল্পের তালিকা প্রণয়নে দুর্নীতি, লুটপাটের অভিযোগ বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দারিয়াপুর অঞ্চল কমিটি। শুক্রবার গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় পার্টির দারিয়াপুর অঞ্চল কমিটি উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম, জেলা কমিটির সদস্য আসোয়াদ আলী, দারিয়াপুর অঞ্চল কমিউনিস্ট পার্টির সভাপতি গুলবদন সরকার, যুব ইউনিয়ন গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. আপন কুমার বর্মণ, উদীচী, দারিয়াপুর শাখার সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মণ প্রমুখ।
আরও পড়ুন: ট্রেনের সামনে চলে এলো ইজিবাইক, নিহত ১
বক্তারা অবিলম্বে ঘুষ গ্রহণের মাধ্যমে প্রণীত তালিকা বাতিল করে প্রকৃত হত দরিদ্রদের নাম অন্তর্ভুক্তির দাবি জানান।
ইত্তেফাক/অনি