জাতীয় প্রেসক্লাবে সর্বধর্ম প্রার্থনা

জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে ‘সাংবাদিক সমাজ’-এর উদ্যোগে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। গতকাল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় কোরআন থেকে পাঠ করেন মওলানা জিয়াউল হাসান, গীতা পাঠ করেন ইঞ্জিনিয়ার মানস মিত্র, ত্রিপিটক পাঠ করেন শ্রীমত্ কল্যাণ জ্যোতি থেরো এবং বাইবেল থেকে পাঠ করেন নটরডেম কলেজের ভারপ্রাপ্ত উপাচার্য ফাদার বেঞ্জামিন ডি কস্টা। প্রার্থনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।