খড়মপুর দরগাহর বার্ষিক ওরস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় খড়মপুর গ্রামে প্রখ্যাত আউলিয়া হযরত শাহ ছৈয়দ আহাম্মদ গেছু দারাজ (র.) প্রকাশ্য হযরত শাহপীর কল্লাহ শহীদের সপ্তাহব্যাপী বার্ষিক ওরস শেষ হচ্ছে আজ। খড়মপুর দরগাহ শরীফে গত ১০ আগস্ট এ ওরস শুরু হয়েছে। এদিকে গত বৃহস্পতিবার রাতে মাজার শরীফে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি