ফাইনালিস্টদের তালিকা ঘোষণা করল সিটিআইএ
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২০:০৮
বিভিন্ন ক্যাটাগরিতে ফাইনালিস্টদের তালিকা ঘোষণা করেছে ওয়্যারলেস অ্যাসোসিয়েশন সিটিআইএ। এর মধ্যে মোবাইল সেবা, সলিউশন ও উদ্ভাবনী প্রযুক্তিতে ইমার্জিং টেকনোলজি (ই-টেক) বিভাগে ৯টি ক্যাটাগরিতে মোট ৪৩টি ফাইনালিস্ট নির্বাচিত করা হয়েছে। ই-টেক বিভাগে যে ৯টি ক্যাটাগরিতে ফাইনালিস্ট নির্বাচিত করা হয়েছে সেগুলো হলো গ্রিন টেলিকম অ্যান্ড নেটওয়ার্ক; ইন-বিল্ডিং ওয়্যারলেস—স্মল সেল, ওয়াই-ফাই, ল্যান; লোকেশন অ্যান্ড প্রক্সিমিটি সার্ভিসেস; এমটুএম, আইওটি, সেন্সর, আরএফাইইড অ্যান্ড এনএফসি; মোবাইল ক্লাউড; মোবাইল মার্কেটিং অ্যান্ড অ্যাভার্টাইজিং; মোবাইল মানি, পেমেন্টস, ব্যাংকিং অ্যান্ড কমার্স; ওয়াইড এরিয়া নেটওয়ার্ক—কোর এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক—র্যান। ফাইনালিস্টদের মধ্য থেকে সেপ্টেম্বরের ১০ তারিখে ঘোষণা করা হবে বিচারকদের রায়ে চূড়ান্ত বিজয়ীর নাম। ওই দিনেই অনলাইন ভোটে বিজয়ী ‘ক্রাউড ফেভারিট’-এর নামও ঘোষণা হবে। ইতোমধ্যেই অনলাইন ভোটিং সকলের জন্য উন্মুক্ত হয়েছে। http://goo.gl/qAuQoe লিংকে গিয়ে অনলাইনে ভোট প্রদান করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখ্য, ই-টেক অ্যাওয়ার্ডে বাংলাদেশ থেকে একমাত্র বিচারক হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ইত্তেফাক-এর তথ্যপ্রযুক্তি বিভাগের বিভাগীয় সম্পাদক মোজাহেদুল ইসলাম। তিনি ইন-বিল্ডিং ওয়্যারলেস—স্মল সেল, ওয়াই-ফাই, ল্যান ক্যাটাগরি বিচারের দায়িত্বে রয়েছেন।