আজ থেকে কুমিল্লায় ক্যাননের সার্ভিসিং ক্যাম্প

কুমিল্লা অঞ্চলের ক্যানন পণ্য ব্যবহারকারীদের জন্য বাংলাদেশে ক্যানন পণ্যের পরিবেশ জেএএন অ্যাসোসিয়েটস এবং কুমিল্লাস্থ আইটি প্যালেস যৌথভাবে সার্ভিসিং ক্যাম্পের আয়োজন করেছে। এই ক্যাম্পে ক্যাননের প্রিন্টার এবং স্ক্যানার সার্ভিসিং করা হবে। আজ থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময়ে ক্যানন পণ্যগুলো সার্ভিসিং করবেন ক্যাননের প্রশিক্ষণপ্রাপ্ত ইঞ্জিনিয়াররা। ০১৭১২৭৩০৪২৪ নম্বরে ফোন করে এই সার্ভিস ক্যাম্প সম্পর্কিত তথ্য জেনে নেওয়া যাবে। উল্লেখ্য, দেশের বাজারে নির্ভরযোগ্য একটি প্রযুক্তি ব্র্যান্ড হিসেবে ক্যানন এর আগেও বিভিন্ন জেলায় সফলভাবে সার্ভিসিং ক্যাম্পের আয়োজন করেছে। এই ধারাবাহিকতায় কুমিল্লার সার্ভিসিং ক্যাম্প সফল হবে বলে আশা করছে আয়োজকরা।