হ্যাভিট ব্লুটুথ স্পিকার

কম্পিউটার সিটি টেকনোলজিস বাজারে এনেছে হ্যাভিট ব্র্যান্ডের ব্লুটুথ স্পিকার। আকর্ষণীয় রঙ, উপযুক্ত অন/অফ ও অক্সিলারি বাটন, হাই-ফাই সাউন্ড ও পোর্টেবল ডিজাইনের এই স্পিকারে রয়েছে ২.১+ইডিআর সংস্করণের ব্লুটুথ এবং স্ট্যান্ডার্ড হ্যান্ডস-ফ্রি সুবিধা। এটি ১০ মিটার দূর থেকে কাজ করতে সক্ষম। মূল্য ২,০০০ টাকা।