জাপানে প্রদর্শিত হবে ‘মোস্ট ওয়েলকাম টু’

অনন্ত জলিল প্রযোজিত, পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম-২’ এবার প্রদর্শিত হতে যাচ্ছে জাপানের টোকিওতে। চলচ্চিত্রটি সদ্য ঈদুল ফিতরে সারা বাংলাদেশসহ ইউকে, ইউএসএ-তে মুক্তি দেওয়া হয়। চলচ্চিত্রটির কাহিনী, আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী, অত্যাধুনিক প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার, সুদক্ষ অভিনয় দিয়ে সব শ্রেণীর দর্শকদের ভেতরে ইতিবাচক সাড়া জাগিয়েছে। চলচ্চিত্রটির সফলতার ধারাবাহিকতায় দেশের বাইরে প্রদর্শনের উদ্যোগ নেয় প্রযোজক। এবারে জাপানে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। আর এ কারণে চলচ্চিত্রের পাত্র-পাত্রী অনন্ত-বর্ষা আজ জাপানের উদ্দেশ্যে রওনা হবেন।