হাফ ডজন ছবিতে ইমন

বড়পর্দায় ক্রমেই ব্যস্ত হয়ে উঠছেন ইমন। চলতি বছরে প্রায় হাফ ডজন ছবি নিয়ে ব্যস্ততা রয়েছে ইমনের। আগামী ২২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ইমনের নতুন ছবি ‘কখনো ভুলে যেও না’। ছবিটিতে ইমনের বিপরীতে আছেন নবাগত দুই নায়িকা পুস্পিতা ও তানিয়া। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের এই ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। ছবি প্রসঙ্গে ইমন বলেন, ‘এর আগেও আমি অ্যাকশন ছবিতে কাজ করেছি। কিন্তু এই ছবিটি পুরোপুরি অ্যাকশেন ধাঁচের একটি ছবি। এর আগে এতটা অ্যাকশন আমার কোনো ছবিতেই ছিল না। ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী।’