আরিফের নতুন মিউজিক ভিডিও
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২০:২২
ভালোবাসা দিবস উপলক্ষে বাজারে এসেছিলো মিক্সড অ্যালবাম ‘ইটজ অনলি লাভ’। রাজীব হাসানের সংগীত পরিচালনায় অ্যালবামটির আবহসংগীতে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী সুজন আরিফ এবং নির্ঝর। কয়েক মাস বিরতির পর এবার প্রকাশ হয়েছে গানটির মিউজিক ভিডিও। তারেকের পরিচালনায় এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে পিওর সাউন্ডের স্টুডিওতে। মিউজিক ভিডিওটি সম্পর্কে সুজন আরিফ জানান, মিউজিক ভিডিওটি এপ্রিলে বের হওয়ার কথা থাকলেও নানা কারণে এটা সম্ভব হয়নি। আর নির্ঝরও তখন খুব ব্যস্ত ছিল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজীব হাসান। মিউজিক ভিডিওটি বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। ভবিষ্যতে মিউজিক ভিডিওটি সিডি আকারে বাজারে আসবে কিনা জানতে চাওয়া হলে সুজন আরিফ জানিয়েছেন এ ধরনের কোনো পরিকল্পনা আপাতত নেই।