বিকল্প পদ্ধতিতে অগ্নিনিবারণ করবে ন্যানো গ্রীন ওয়ার্ল্ড
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২০:২৯
গার্মেন্ট কারখানায় বিকল্প পদ্ধতিতে আগুন নিবারণ করতে চায় ন্যানো গ্রীন ওয়ার্ল্ড নামের কোম্পানি। এছাড়া বাংলাদেশের গার্মেন্ট খাতের বিষয়ে ইতিবাচক প্রচারণা ও বিক্রির ক্ষেত্রেও নতুন মডেল স্থাপন করতে চায় নেদারল্যান্ডভিত্তিক এ কোম্পানিটি। গতকাল বিজিএমইএতে আগুণ নিবারণ বিষয়ক মডেল উপস্থাপনের সময় এসব কথা বলেন ন্যানো গ্রীন ওয়ার্ল্ড কোম্পানির ঊর্ধ্বতনরা।
অনুষ্ঠানের বলা হয়, বর্তমানে প্রচলিত স্প্রিঙ্কলার পদ্ধতির চেয়ে ন্যানো গ্রীন ওয়ার্ল্ড পদ্ধতি বেশি সাশ্রয়ী ও কার্যকর। পরিবেশ সম্মত এ পদ্ধতিতে প্রলেপ পদ্ধতিতে ব্যবহার করা হয়। তবে এ পদ্ধতির কার্যকারীতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিজিএমইএ নের্তৃবৃন্দ, বুয়েটের শিক্ষক ও গার্মেন্ট মালিকরা। এ বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জারবেন জোর্ড ডি জং। বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বুয়েটের শিক্ষক এএমএম তৌফিকুল আনোয়ার ও মাকসুদ হেলালী, বিজিএমইএর সহ-সভাপতি এসএম মান্নান কচি ও শহিদুল্লাহ আজিম উপস্থিত ছিলেন। ন্যানো গ্রীন ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী এডি হোর্স্টম্যান ও প্রধান হিসাব কর্মকর্তা জন নিকস অনুষ্ঠানে অগ্নি নির্বাপন মডেল উপস্থাপন করেন।