যুদ্ধজাহাজ ‘আইএনএস কলকাতা’ বিশ্বকে নতুন বার্তা দেবে :নরেন্দ্র মোদী
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২০:৪৩
গতকাল স্বদেশে নির্মিত সর্ববৃহত্ নেভাল ডেস্ট্রয়ার ‘আইএনএস কলকাতার’ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় মোদী বলেন, আইএনএস কলকাতা পুরোপুরি ভারতে নির্মিত। এটি আমাদের স্বনির্ভরতার প্রতীক। এটি ভারতের কারিগরি সক্ষমতার একটি উদাহরণ যা বিশ্বকে নতুন বার্তা দেবে। ভারতীয় নৌবাহিনীতে আইএনএস কলকাতা যুক্ত হওয়ার পর কোন দেশ ভারতকে চ্যালেঞ্জ করার সাহস পাবে না। মুম্বাইয়ে যুদ্ধজাহাজটির উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথিবীরাজ চভন ও নৌবাহিনী প্রধান এডমিরাল আর কে ধারান। অরুণ জেটলি বলেন, এই দিনটি ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন। মুম্বাইয়ের মাজগাঁও ডকে জাহাজটি নির্মিত হয়েছে। এটি সাবমেরিন, শত্রু জাহাজ ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দ্বারা সুসজ্জিত।