পাটের দাম নিয়ে সালথার কৃষকেরা চিন্তিত

ফরিদপুরের সালথায় পাটের আঁশ ছাড়ানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন সেখানকার কৃষকরা। পানির অভাবে পাট পচানো নিয়ে বিড়ম্বনায় পড়লেও এখন বিভিন্ন নদ-নদীতে পাট পচিয়ে আঁশ ছাড়ানো শুরু করেছে তারা। কিন্তু পাটের ন্যায্য দাম নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন অনেকেই। উপজেলার ৮টি ইউনিয়নে এ বছর ৯ হাজার হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা অতিক্রম করে ১১ হাজার ৩শ’ ২০ হেক্টর জমিতে পাট আবাদ হচ্ছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। স্থানীয় কৃষক শামিম মোল্যা জানান, বড় নদ-নদী ছাড়া কোথাও পাটের আঁশ বাছাই করার মত পানি নেই। খাল বিলে পর্যাপ্ত পানি না থাকায় পাট পচানো ব্যাহত হচ্ছে বিধায় পাটের রং ও আঁশ কোনটাই ভালো হচ্ছে না। যে কারণে কৃষকরা এবার পাটের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে পারে।