‘শান্তি চুক্তি মোতাবেক অধিকার নিশ্চিত হবে’
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২১:৫৩
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি মোতাবেক সকল সমপ্রদায়ের অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান, পার্বত্য মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। তিনি শনিবার রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন। রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে’র সঞ্চালনায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, বোর্ডের সদস্য শাহীনুল ইসলাম, সদস্য নূরুল আলম চৌধুরীসহ বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাসহ রাঙ্গামাটিতে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।