সুন্দরবনের কাছে বিদ্যুত্ কেন্দ্রের প্রতিবাদকারীদের ওপর হামলার প্রতিবাদ
ফকিরহাট (বাগেরহাট)সংবাদদাতা
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৪, ২১:৫৩
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে ঢাকা থেকে একটি সংগঠনের সদস্যরা শুক্রবার প্রকল্প এলাকায় পৌঁছালে সন্ত্রাসীদের হাতে বেধড়ক মারপিটের শিকার হন। এতে ‘মৌলিক বাংলা সাংস্কৃতিক জনপদ’ নামে সংগঠনটির ১০ জন কর্মী আহত হয়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিষ্টার শেখ মোঃ জাকির হোসেন, হিউম্যান রাইটস মুভমেন্ট এর মহা-সচিব এ্যাডভোকেট মোজাহেদুল ইসলাম মুজাহিদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।