ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা জাবিতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা এবার ইউনিট ভিত্তিক হবে। আবেদন প্রক্রিয়া আজ ১৭ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত। টেলিটকের এসএমএস’র মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতি অনুষদে ৫০০ টাকা ও প্রতি ইনস্টিটিউটে ৩৫০ টাকা লাগবে। ভর্তি পরীক্ষা হবে ১৩-২৫ সেপ্টেম্বর পর্যন্ত। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ব-বিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu)।