মৃত্যুবার্ষিকী

আব্দুল খালেক ময়মনসিংহ ত্রিশাল ৭-আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পৌর সভার ৪ নং ওয়ার্ডের নিজ বাসভবনে কোরআনখানি, কোর্ট ভবন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। মো. সালামত উল্যাহ মাস্টার গাজীপুরে টঙ্গীর সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো. সালামত উল্যাহ মাস্টারের প্রথম মৃত্যু বার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের টঙ্গীর বড় দেওড়াস্থ বাড়িতে বাদ জোহর মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। অপরদিকে সালামত উল্যাহ মাস্টার মেমোরিয়াল ট্রাস্ট, মোস্তফা জামান ফাউন্ডেশন অনুরূপ কর্মসূচি গ্রহণ করেছে। আবদুস সোবহান অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আবদুস সোবহানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকাস্থ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং দক্ষিণ পীরেরবাগের বাসা সংলগ্ন রাহাতুন্নেসা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।