জয়াবর্ধনের ম্যাচে হেরাথের রেকর্ড

মাহেলা জয়াবর্ধনের বিদায়ী টেস্ট বলে কলম্বো টেস্টের সব আয়োজন উত্তেজনা মাহেলা জয়াবর্ধনেকে ঘিরে। তবে অসাধারণ বোলিং নৈপুণ্যে টেস্টের তৃতীয় দিনে আলো অনেকটাই নিজের দিকে টেনে নিলেন রঙ্গনা হেরাথ। টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ। সিংহলিজ স্পোর্টস ক্লাবে পাকিস্তানের বিপক্ষে চলমান শেষ টেস্টের দ্বিতীয় দিনের শেষ শেসনে মিসবাহ-উল-হককে আউট করে এ মাইলফলক স্পর্শ করেন তিনি। শ্রীলঙ্কানদের মধ্যে তৃতীয় এবং সার্বিকভাবে ৩৯তম বোলার হিসেবে এ কৃতিত্ব অর্জন করলেন তিনি। এই মাইলফলক স্পর্শ করার দিনেই অবশ্য আরেকটি রেকর্ডেরও মালিক হয়েছেন এই বাঁহাতি স্পিনার। পাকিস্তানের প্রথম ইনিংসে ১২৭ রানের বিনিময়ে নয় উইকেট শিকার করেন তিনি। যেটি কিনা বাঁহাতি কোন বোলারের নয় উইকেট শিকারের প্রথম নজির। আর সবমিলে অষ্টাদশতম বার কোন বোলারের নয় উইকেট শিকারের দৃশ্য দেখলো টেস্ট ক্রিকেট। এ মাইলফলক ছাড়িয়ে যাওয়া শ্রীলঙ্কার অপর দুই খেলোয়াড় হলেন মুত্তিয়া মুরলিধরন (৮০০) এবং চামিন্ডা ভাস (৩৫৫)। গলেতে ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া ৩৬ বছর বয়সী এ তারকা খেলোয়াড়কে অধিকাংশ সময়ই মুরলিধরনের সাপোর্টিং খেলোয়াড়ের ভূমিকায় দেখা গেছে। তবে স্পিন কিং মুরালির অবসরের পর শ্রীলঙ্কার বোলিং আক্রমণের প্রতীকে পরিণত হয়েছেন তিনি। শ্রীলঙ্কার শীর্ষ পাঁচ উইকেট শিকারি বোলার ম্যাচ উইকেট সেরা মুত্তিয়া মুরলিধরন ১৩২ ৮০০ ৯-৫১ রঙ্গনা হেরাথ ৫৭ ২৫০ ৯-১২৭ চামিন্ডা ভাস ১১১ ৩৫৫ ৭-৭১ লাসিথ মালিঙ্গা ৩০ ১০১ ৫-৫০ দিলহারা ফার্নান্দো ৪০ ১০০ ৫-৪২