ক্যাপসন নিউজ
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২০:৩৪
সম্প্রতি সাতক্ষীরায় চালু হল সস্ফিনি’র ৪২তম কাস্টমার কেয়ার সেন্টার ‘সস্ফিনি স্মাইল’। এটি উদ্বোধন করেন এডিসন গ্রুপের হেড অফ সার্ভিস এস এম মোরশেদ-উজ-জামান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের হেড অব আইটি মোহাম্মদ মারুফউর রহমান, হেড অফ সার্ভিস অপারেশন রাজিবুল হক এবং এডিসন গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ডিলারবৃন্দ
০০০০
সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা সেশনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মেজর (অব.) ডা. মো. রেজাউল হক। এসময় ব্যাংকের এমডি মো. শফিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন
০০০০
সম্প্রতি শরীয়তপুরের কাজীর হাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১১৬তম শাখা উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক আব্দুল মালেক মোল্লা। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন