৪৩ বছর পর বিদ্যুত্ পেল ধামইরহাটের ৪টি গ্রাম
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২০:৫০
নওগাঁর ধামইরহাটের ৪টি গ্রাম স্বাধীনতার ৪৩ বছর পর বিদ্যুত আলোকিত হয়েছে। দীর্ঘদিন পর পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ায় ওই ৪ গ্রামে এখন উত্সব মুখর পরিবেশ বিরাজ করছে। গত শনিবার সন্ধায় উপজেলার শালুককুড়ি, চকতিলন, রঘুনাথপুর ও দূর্গাপুর গ্রামের ১২১ ঘরে বিদ্যুতের নতুন সংযোগ প্রদান করা হয়। পৃথক পৃথকভাবে এসব বিদ্যুতায়ন কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি। এ উপলক্ষে এক আলোচনা সভা শালুককুড়ি গ্রামে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পল্লী বিদ্যুত্ সমিতি নজিপুরের ডিজিএম আব্দুর রউফ প্রমুখ।