চোখের চিকিত্সার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২১:৩৪
রাষ্ট্রপতি আবদুল হামিদ চোখের চিকিত্সার জন্য রবিবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাষ্ট্রপতিকে নিয়ে যাত্রা করে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বাংলাদেশে কূটনৈতিক কোরের ডীন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। রাষ্ট্রপতি আগামী ২৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।