পঁচাত্তরের আগস্টের হামলা এবং পরবর্তীতে আগস্টের হামলা একই সূত্রে গাথা

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে যারা কেক কেটে উল্লাস করে, তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। স্বাধীনতা যুদ্ধের আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। পঁচাত্তরের আগস্টের হামলা এবং পরবর্তীতেও আগস্টের হামলা একই সূত্রে গাথা। গতকাল রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার কালো দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল।