মস্তক মেলেনি, জানা যায়নি পরিচয়
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২১:৩৪
আটদিন পরও খণ্ডিত মস্তক উদ্ধার হয়নি। জানা যায়নি তরুণীর পরিচয়। পুলিশ সারা দেশে বেতার বার্তা পাঠালেও গতকাল পর্যন্ত মেলেনি কোন তথ্য। পুলিশ নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠিয়েছে। গত ১০ আগস্ট উত্তরায় অজ্ঞাত এই তরুণীর মস্তকবিহীন খণ্ডিত লাশ পুলিশ দুই স্থান থেকে উদ্ধার করে। এ ঘটনায় তুরাগ থানায় মামলা হয়।