চাটখিলের বাজারে সন্ত্রাসীদের হামলা
চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী ) সংবাদদাতা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৪, ২১:৪২
নোয়াখালী জেলার চাটখিলের ব্যবসা কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ খিলপাড়া বাজারে শনিবার দুপুরে একদল স্থানীয় চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে বাজারের দোকান পাট বন্ধ করে দেয়। এসময় সন্ত্রাসীরা পূর্ব বাজারে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
কয়েকজন ব্যবসায়ী জানান, বাজারে আধিপত্য বিস্তার এবং চাঁদা আদায়ের লক্ষ্যে পরিকল্পিতভাবে গতকাল দুপুরে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্থানীয় শংকরপুর গ্রামের সবুজ, রুবেল, নুর হোসেন, সুমন, মান্নান, লিটন, সাখায়েত সাকু, রুবেল, খিলপাড়ার জসিম উদ্দিন বাদলসহ ২০/২৫ জন সন্ত্রাসী বাজারে হামলা চালায়। এসময় বাজারের পাঁচ শতাধিক ব্যবসায়ী আতঙ্কে দোকান বন্ধ করে চলে যান। সন্ত্রাসীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাজারে মহড়া দিতে থাকে। বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ খান থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা সটকে পড়ে। বণিক সমিতি এ বিষয় নিয়ে সভা আহবান করেছে এবং থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে।